• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

সুন্দরগঞ্জে দূর্গাপুজা নিয়ে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা

দিনকাল বিডি ২৪ / ১১৬ Time View
প্রকাশঃ সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আসন্ন হিন্দু সম্প্রদায়ের সর্ববৃৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজার আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ হলরুমে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, সহকারি কমিশনার ভূমি মো. মাসুদুর রহমান, পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, থানার ওসি কে এম আজমিরুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, জহুরুল ইসলাম, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, উপজেলা পুজা উদযাপন কমিটির আহবায়ক জিতেন্দ্র নাথ সরকার, দীপক কুমার বাবলু, দেবাশীষ কুমার সরকার প্রমূখ।

জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৪৭টি মন্দির ও মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে। পুজা চলাকালিন সময়ে প্রতিটি মন্দির ও মন্ডপে সিসি ক্যামেরা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ সুষ্ঠু এবং মনোরম পরিবেশে পুজা সম্পন্ন করার ব্যাপারে ব্যাপক আলোচনা করা হয়। সভায় ১৫টি ইউনিয়ন ও একটি পৌর সভা এবং প্রতিটি মন্দির-মন্ডপের সভাপতি,– সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন সমস্যা তুলে ধরে সভাপতি ও সম্পাদকগণ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category