• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে দোস্ত এইডের ফুড প্যাক বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৮৪ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গরীব-অসহায় ও দুস্থ ৩’শ পরিবারের মাঝে ফুড প্যাক বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

মঙ্গলবার সকালে উপজেলার বজরা কঞ্চিবাড়ী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন স্টিচিং ইন্টারন্যাশনাল হিউম্যানিটায়ার হুলপোরগানিসটি নেদারল্যান্ড (আইএইচএইচএন)’র অর্থায়নে এসব ফুড প্যাক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমির মাজেদুর রহমান সরকার, কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার আলম সরকার, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রজেক্ট ম্যানেজার কায়েস আহমেদ, শিক্ষা অফিসার তাশরিক ইনতিহাব সৈকত, এক্সিকিউটিভ সদস্য সুজন ইসলাম, কবি ও সাংবাদিক সাইফুল আকন্দ, সাংবাদিক সুদীপ্ত শামীম প্রমূখ।

প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল লবণ, চিনি, আলু, পিয়াজ, মুড়িসহ বেশ কয়েকটি উপকরণ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category