• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সুন্দরগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি শাখার উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১১১ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার সুন্দরগঞ্জ পৌর শহরের থানা রোডে ৫০৪ তম পূবালী ব্যাংক শাখার উদ্বোধন উপলক্ষে ব্যাংক ভবনের ছাদে এক আলোচনা সভা শাখা ব্যবস্থাপক মো. মোস্তফা হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

পূবালী ব্যাংক পিএলসি’র বগুড়া অঞ্চলের উপ- মহা-ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এ এস এম রায়হান শামীম। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক ছালামুজ্জামান। বগুড়া অঞ্চলের

কর্মকর্তা জয়নাল আবেদীনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ কৃষি ব্যাংক শাখার ম্যানেজার শহিদুল্লাহ, উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান লিটু, সাবেক পূবালী ব্যাংকের কর্মকর্তা আজিজার রহমান প্রমূখ। শেষে ব্যাংক কর্মকর্তা শামসুজ্জামান মোনাজাত পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category