• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে অবস্থানরত সেই স্কুল ছাত্রী এখন থানায়

দিনকাল বিডি ২৪ / ২৭২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থানরত সেই স্কুল ছাত্রীকে দু’দিন পর উদ্ধার করেছে থানা পুলিশ। ওই স্কুল ছাত্রীর অভিভাবকের অভিযোগের ভিত্তিত্বে মঙ্গলবার তাকে উদ্ধার করে তার শারীরিক পরীক্ষা এবং জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতের মাধ্যমে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে।

জানা গেছে, রোববার ওই স্কুলছাত্রী তার প্রেমিক উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের মরুয়াদহ মাঝিপাড়া গ্রামের পলাশ চন্দ্র বর্মণের বাড়িতে বিয়ের দাবি নিয়ে অবস্থান শুরু করে। পলাশ চন্দ্র ওই গ্রামের বিমল চন্দ্র বর্মণের ছেলে। সে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়াশুনা করছে। দীর্ঘ এক বছর ধরে তাদের মধ্যে প্রেম বিনিময় চলে আসছিল। এরই মধ্যে তাদের মাঝে মন দেয়া-নেয়া হয়ে গেছে। ঘটনার পর থেকে পলাশ গা-ঢাকা দিয়ে পালিয়ে রয়েছে।
ঘটনার পর থেকে ওই স্কুল ছাত্রীর নিরাপত্তার কথা বিবেচনা করে গ্রাম পুলিশ পাহাড়া রেখেছেন ছাপড়হাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কনক কুমার গোস্বামী। তিনি বলেন বিষয়টি মিমাংসার চেষ্টা করা হয়েছিল কিন্তু অযুক্তিক দাবির কারণে স্থানীয়ভাবে মিমাংসা করা সম্ভাব হয়নি।
থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিলন চ্যাটার্জি বলেন, মঙ্গলবার পরিবারের অভিযোগের ভিত্তিত্বে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে শারীরিক পরীক্ষা এবং জবানবন্দি রেকর্ড করার আদালতের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category