• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

সুন্দরগঞ্জে মিথ্যা ও অভিযোগ দিয়ে হয়রানীর চেষ্টা

দিনকাল বিডি / ২৬৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মিথ্যা মামলাসহ বার বার মিথ্যা অভিযোগ করে হয়রানীর চেষ্টা। উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের হোসেন আলীর পুত্র রবিউল ইসলাম বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন একেই গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে সিদ্দিকুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, নিজের জমিতে মুরগীর খামারের নিরাপত্তার জন্য ফাঁকা জায়গায় বৃক্ষরোপন করে বাঁশের চ্যাকার দেয়ায় থানা মিথ্যা অভিযোগ করেন সিদ্দিকুল ইসলাম।

রবিউল ইসলাম জানান, ইতিপূর্বে আমার পুত্রকে খামার থেকে ডেকে নিয়ে গিয়ে তার কন্যার সাথে কোন এক জায়গায় পাঠিয়ে দিয়ে থানায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে আমার নিকট থেকে জমি দাবি করেন। জমি না দিলে মামলায় আমার সন্তানকে সারাজীবন জেল খানায় পঁচে মারবে বলে হুমকি দিচ্ছেন।

ছাপড়হাটী ইউপি চেয়ারম্যান কনক কুমার গোস্বামী জানান, বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা চেষ্টা চলছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-মারুফের জানান, আমরা অভিযোগ পেয়ে তদন্ত করে সেখানে কোন প্রকার রেকর্ডভূক্ত রাস্তা পাইনি। তাই বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category