• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জ আউশ ধানের শস্য কর্তন ও মাঠ দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ১৩৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আউশ ধানের শস্য কর্তন ও মাঠ দিবস পালন করা হয়েছে।

চলতি ২০২৩-২৪ অর্থবছর খরিফ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের (উফশী) সমলয় চাষাবাদ (Synchronize Cultivation) কার্যক্রমের ব্লক প্রদর্শনীতে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কঞ্চিবাড়ি ইউনিয়নের কঞ্চিবাড়ি ব্লকে ৫১ জন কৃষক ২০ একর জমিতে আবাদকৃত শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরেরর আয়োজনে উপজেলা অফিসার রাশিদুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্যে রাখেন, গাইবান্ধা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, গাইবান্ধা জুনিয়র মনিটরিং এণ্ড রির্পোটিং স্পেশালিষ্ট প্রকল্পের (SACP, RAINS) মো. আজিজুর রহমান, কঞ্চিবাড়ি ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান মিঞা, কৃষক সাদা মিয়া প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাদেক হোসেন।

কঞ্চিবাড়ি ইউনিয়নের কৃষক মাহাবুর রহমান বলেন, প্রথম বার তিনি ব্রি-৯৮ আউশ ধান চাষ করে ২ বিঘা জমিতে ৩২ মন ধান উৎপাদন করতে সক্ষম হয়েছে। তার দেখাদেখিতে আগামীতে এই এলাকায় অনেক কৃষক আউশ ধান চাষ করার আশাবাদ ব্যাক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category