• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে মান্দায় পাচারকালে ৬০ বস্তা সার জব্দ

দিনকাল বিডি ২৪ / ৭৩ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি এলাকা থেকে রাজশাহীর তানোরে পাচারের সময় ৬০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে স্থানীয় প্রশাসন। সোমবার দুপুরে ভারশোঁ ইউনিয়ন পরিষদ মোড় এলাকায় সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, দেলুয়াবাড়ি বাজার থেকে তিনটি অটোচার্জার ভ্যানে ৪০ বস্তা এমওপি ও ২০ বস্তা টিএসপি সার লোড করে তানোর উপজেলার তালন্দ এলাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে পাচারের সন্দেহ হলে বিষয়টি প্রশাসনকে জানায় এলাকাবাসী। এরপর টহলরত সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে ভারশোঁ লক্ষীর মোড় থেকে সারগুলো আটক করা হয়।
অভিযানে আটক গাড়িচালক শাহিন আলম বলেন, হোসনপুর এলাকার কৃষক ওবাইদুল হক দেলুয়াবাড়ি বাজারের বিসিআইসি ডিলার আশরাফ ট্রেডার্স ও খুচরা ব্যবসায়ী রবিনের কাছ থেকে সারগুলো কিনেছেন। পরে সেগুলো পরিবহনের জন্য তাদের তিনটি অটো ভাড়া করেন তিনি। তালন্দে নেওয়ার সময় সেনাবাহিনী সারগুলো আটক করে।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা রানী মজুমদার এবং মান্দা-নিয়ামতপুর ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার বখতেয়ার প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, পাচারের খবর পেয়ে সেনাবাহিনী ও এসি ল্যান্ডের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা ৪০ বস্তা এমওপি ও ২০ বস্তা টিএসপি সার কুসুম্বা ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, জব্দ হওয়া সার কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী জানান, জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category