• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

সোঁদা মাটির গন্ধ মাখা একজন মাষ্টার মশাই স্বরণে আলোচনা সভা-দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৪৯ Time View
প্রকাশঃ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি,

সোঁদা মাটির গন্ধ মাখা একজন মাষ্টার মশাই, প্রয়াত সহকারি অধ্যাপক নুরুল ইসলাম (অবঃ) এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার(০৫-১০-২০২৫) বিকাল সাড়ে ৪ টায় মরহুমের সরেরহাট গ্রামের বাসভবন প্রাঙ্গণে আলোচনা সভা-দোয়া মাহফিলের আয়োজন করেন তার পরিবার। ২০২৩ সালের ৫ অক্টোবর শিক্ষক দিবসের দিনে সকাল ৮টা ২০ মিনিটে ৮৫ বছর বয়সে মৃত্যুবরন করেন গুনি শিক্ষক অধ্যাপক নুরুল ইসলাম(অবঃ)।

আলোচনা সভায় নুরুল ইসলামের স্নৃতিচারণ করে বক্তারা বলেন,যার পোশাকেও ছিলনা তেমন আধুনিকতা। চলাফেরা, আচার আচরনে ছিলেন সাদা সিদে। কর্তব্য,দায়িত্ববোধে ছিলেন নিষ্ঠাবান। একজন আদর্শ শিক্ষক হিসেবে ছিলেন প্রিয়ভাজন-স্নেহভাজন। অনেকেই জানতেন ইংরেজির একজন পন্ডিত হিসেবে। কাছ থেকে দেখা মানুষগুলোর এমন সত্যকে অস্বীকার করার সুযোগ নেই। যার সাধারন জীবন অনুপ্রাণিত করে ছাত্র থেকে পাড়া গাঁয়ের শ্রেণী পেশার মানুষকে।
নিজ গ্রামের বাড়ি থেকে ৫কিলোমিটার পথ পাড়ি দিয়ে কখনো বাইসাইকেলে আবার কখনো পায়ে হেটে আসা যাওয়া করতেন,পেশাগত জীবনের শিক্ষা প্রতিষ্ঠান বাঘা উপজেলা সদরে প্রতিষ্ঠিত শাহদৌলা কলেজে। ডিগ্রী থেকে অনার্সে উন্নতিকরণ কলেজটি বর্তমানে সরকারি করণ করা হয়েছে।
ফেরদৌস আরিফ পিন্টুর সঞ্চালনায়,মরহুমের স্নৃতিচারণ করে বক্তব্য রাখেন- অধ্যক্ষ (অরপ্রাপ্ত) আব্দুস সামাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক নজরুল ইসলাম তোফা, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, প্রয়াত শিক্ষকের বন্ধু সেনা সদস্য (অবঃ) শফিউর রহমান, মরহুমের ছেলে-নাট্যকর,নির্মাতা শিমুল সরকার প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওঃ মামুন হোসেন।
উপস্থিত ছিলেন ছিলেন-সহকারি অধ্যাপক আকবর হোসেন,শিক্ষক সাইফুল ইসলাম, জাহেদুল ইসলাম(স্বপন), প্রভাষক আব্দুল হানিফ মিয়াসহ শিক্ষক,সাংবাদিক সুধিজন ।
পারিবারিক সুত্রে জানা যায়, বাঘা উপজেলা সদরে প্রতিষ্ঠিত শাহদৌলা সরকারি কলেজটি, সরকারি করণের আগে ১৯৭৮ সালে ইংরেজির শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০১২ সালে অবসরগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category