• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড নিহত ১৭ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর,এলাকায় শোকের মাতম

দিনকাল বিডি ২৪ / ৭৪ Time View
প্রকাশঃ সোমবার, ১০ আগস্ট, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

সৌদি আরবের রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ১৭ জন প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৩ জনেরই বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামে। জীবিকার তাগিদে আত্রাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে সৌদি আরবে গিয়ে ওই কারখানায় কাজ করছিলেন তারা।
এদিকে অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সৌদি আরবের সোফা কারখানায় আগুনে পুড়ে মৃত প্রবাসীদের অধিকাংশের বাড়ি আত্রাই উপজেলায়। এদের মধ্যে এখন পর্যন্ত ১৩ জনের নামের প্রাথমিক তালিকা পাওয়া গেছে। অগ্নিকাণ্ডে শরীর সম্পূর্ণ পুড়ে যাওয়ায় মৃতদেহগুলো শনাক্ত করা চরম দুরূহ হয়ে পড়েছে। তবে মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাকিদের তথ্য সংগ্রহের কাজ এখনো চলছে।
ইতোমধ্যেই আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মনিরুজ্জামান নিহতদের পরিবারের কাছে গিয়ে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং সার্বিক খোঁজখবর রাখছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত ১৩ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন:কালিকাপুর ইউনিয়ন (গন্ডগোহালী গ্রাম): গুফফার প্রামাণিকের দুই ছেলে মো. মোহন প্রামাণিক ও মো. সুমুন প্রামাণিক, জান্নার ছেলে মো. রুবেল হোসেন এবং ফজলুর ছেলে কলিউদ্দিন প্রামাণিক। বিশা ইউনিয়ন: ডুবাই গ্রামের বাদলের ছেলে মো. সুমন হোসেন, চঞ্চলের ছেলে মো. হাসিবুল হাসান শুভ, একই গ্রামের সোহেল রানা; খরসতী গ্রামের মো. মহিদুল ইসলাম; সাধনগর গ্রামের মো. সাগর হোসেন এবং মাদবপুর গ্রামের মজনু মিয়ার ছেলে মো. মজিদুল ইসলাম। পাঁচুপুর ইউনিয়ন:পারকাসুন্দা গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে মো. জালাল এবং মধ্য বোয়ালিয়া গ্রামের মো. মিনহাজ। শাহগোলা ইউনিয়ন: উদনপৈ গ্রামের ময়েন শেখের ছেলে মো. ফরিদ শেখ।
প্রশাসন সূত্রে জানা গেছে, নিহত বাকিদের মধ্যে দুইজনের বাড়ি নাটোর জেলায় এবং একজনের বাড়ি রাজশাহী জেলায়।
“উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো। সৌদি আরব থেকে আসা একটি খবর নিমিষেই কেড়ে নিল ১৩টি পরিবারের স্বপ্ন।”
ভয়াবহ এই মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুরো আত্রাই উপজেলা জুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া। স্বজনদের বুকফাটা আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে ওইসব এলাকার বাতাস। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারগুলো এখন সম্পূর্ণ দিশেহারা।
নওগাঁ জেলা প্রশাসক আরও জানান, এই মর্মান্তিক বিষয়ে সরকারের ঊর্ধ্বতন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করা হবে। এছাড়া আইনি প্রক্রিয়া ও শনাক্তকরণ শেষে মৃতদেহগুলো দেশে আসার সঙ্গে সঙ্গে তা পরিবারের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category