• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

স্ত্রীর মর্যাদা পেতে যুবলীগ নেতার বাড়িতে অনশনরত নারী হেনস্তার শিকার

দিনকাল বিডি / ১২৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

জামালপুর প্রতিনিধি :
জামালপুর জেলার মেলান্দহে স্ত্রীর মর্যাদা পেতে যুবলীগ নেতার বাড়িতে অনশনরত অবস্থায় মারধোর ও হেনস্তার শিকার হয়েছেন সুমনা শেখ নামে এক নারী।

সোমবার (১২ জুন) দুপুরে উপজেলার হাজরাবাড়ী পৌরসভার কড়ইচড়া এলাকায় ঘটনাটি ঘটে।

যুবলীগ নেতা মুজিবুল হাসান শামীম হাজারী(৩৭) ওই পৌরসভার ময়েন হাজারীর ছেলে। সুমনা শেখ (২৫) একই পৌরসভার ঢালুয়াবাড়ি গ্রামের সুজন শেখের মেয়ে।

ঘটনা বর্ণনা করে সুমনা শেখ বলেন, প্রায় এক বছর আগে শামীম হাজারীর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ঢাকায় গিয়ে মসজিদের ইমামের মাধ্যমে আমরা বিয়ে করি। বিয়ের পর জামালপুর শহরের একটি ভাড়া বাসায় আমাকে নিয়ে তুলেন। মাঝে মধ্যে শামীম হাজারী এসে আমার ওই বাসায় থাকতেন। একপর্যায়ে আমি কাবিন করার জন্য তাকে চাপ দিলে গত একমাস যাবত তিনি আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। সোমবার সকাল ১২টার দিকে স্ত্রীর মর্যাদা পেতে তাদের বাসায় আসলে তার চাচাতো বোন হ্যাপি ও সেতু গিয়ে আমাকে তিনতলা থেকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে বাসা থেকে বের করে দেয়। এ সময় আমাকে মারধরও করে।

বর্তমানে আমি মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছি।

সুমনা আরও বলেন,

আমার এর আগে বিয়ে হয়েছিল। শামীম হাজারীর কথায় আমি ওই স্বামীকে তালাক দিয়ে চলে এসেছি।

শামীম যদি এখন আমাকে স্ত্রীর মর্যাদা না দেয় তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার কোন পথ থাকবে না বলেও জানান তিনি।

অভিযোগ প্রসঙ্গে শামীম হাজারী জানান, এই মেয়ের আগে দুটি বিয়ে হয়েছিল। তার চাচাতো ভাই শেখ রানা আমার দোকান ঘর ভাড়া চেয়েছিল, আমি দেয়নি। এ জন্য আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এসব রটানো হচ্ছে।

হাজরাবাড়ি পৌর যুবলীগের সভাপতি রোহান শাহ রেজা জানান, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি অবহিত হয়েছি। শামীম হাজারী যেহেতু পৌর যুবলীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। যদি তিনি কোন অনৈতিক কাজে জড়িত থাকেন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন বাঘা বলেন, যদি কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গের মত কোন অপরাধ করে থাকেন তা যদি প্রমাণিত হয় দল অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category