• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

স্ত্রীর যৌতুক মামলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কারাগারে

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

মাসুদ রানা রাব্বানী রাজশাহী :রাজশাহীর পুঠিয়া উপজেলার পালোপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান’কে (৩৭) যৌতুক মামলায় এক বছরে সাজার রায় প্রদান করেন রাজশাহী আপিল বিভাগের অতিরিক্ত- ২ এর ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ ।
গত ৯-০৬-২০২১ ইং নাজমুন নাহার লাভলী বাদী হয়ে তার স্বামী মনিরুজ্জামান এর বিরুদ্ধে ২০১৮ সালে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আমলী আদালত, বোয়ালিয়া মডেল থানা, রাজশাহীতে মামলার দায়ের করেন।

দীর্ঘ সময় মামলা শেষে রাজশাহীর নিম্ন আদালত এম,এম- ৪ এর বিচার ফায়সালায় ওই শিক্ষককে এক বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করে । মনিরুজ্জামান পুনরায় আপিল করলে গত ১৪-০৬-২০২৪ ইং তারিখে নিম্ন আদালতে রায় বহাল রাখে রাজশাহী আপিল বিভাগের অতিরিক্ত- ২ এর বিচারক আবুল কালাম আজাদ । আসামি মনিরুজ্জামানকে ৪৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিলে তিনি ৫০ দিনের মাথায় গত বুধবার ১০-০৭-২০২৪ দুপুরের রাজশাহী কোর্টে গিয়ে আত্মসমর্পণ করেন। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। ওই শিক্ষক মনিরুজ্জামান ইসলাম পুঠিয়া উপজেলার পালোপাড়া গ্রামের মৃত. আঃ সামাদের ছেলে।

উল্লেখ্য যে, নাজমুন নাহার লাভলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের শিক্ষক । মনিরুজ্জামান ২২/০৪/২০২০ ইং তারিখে ইসলামী শরীয়তের বিধানমতে রেজিষ্ট্রি কাবিনমূলে বিবাহ করে ওই শিক্ষিকাকে। বিয়ের পর স্বামী-স্ত্রী রুপে সংসার করাকালে আমার স্বামী যৌতুক বাবদ ৬ লক্ষ টাকার দাবীতে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। আমি গত ০২/০৬/২০২১ ইং তারিখ রাত্রি অনুমান ৮.০০ ঘটিকায় মনিরুজ্জামানকে আমার বাবার বাসায় ডাকা হলে তিনি আসে। কথাবার্তার এক সময় আমার পিতা- মাতাকে যৌতুক বাবদ ৬ লক্ষ টাকা না দিলে তার মেয়েকে ভাত- কাপড় দেবে না বলে জানিয়ে চলে যায়। তারপর থেকে আমার সাথে আর কোন যোগাযোগ রাখে না। এর পরে আমি বোয়ালিয়া মডেল থানা, রাজশাহীতে একটি মামলা মামলার দায়ের করি।

আসামীর বড় ভাই শামসুজ্জামান বলেন, আমার ভাইয়ের বর্তমান অবস্থা আমার জানা নেই। তবে আমি কিছুদিন আগ পর্যন্ত জানি যে আমার ভাই সংসার জীবন একটু ঝামেলার মধ্যে আছে। মামলায় গ্রেফতার হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে আমি কিছু জানিনা।
এ বিষয়ে পালোপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, সে মেডিকেল রিপোর্ট নিয়ে এসে আমার থেকে ছুটি নিয়ে গেছে। এই মুহূর্তে সে কি অবস্থায় বা এখন কোথায় আছে এটা আমার জানা নেই।

এ ব্যাপারে পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোখলেসুর রহমান জানান, এ বিষয়ে আমরা অবগত ছিলাম না, তবে আমরা এইমাত্র এই বিষয়ে জানতে পারলাম। খুব দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category