• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

স্বপ্নপুরীতে নেসকো’র পিএলসি বার্ষিক বনভোজন ও মিলন মেলা ।

দিনকাল বিডি / ১৯১ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

মোঃ আশরাফুল আলম
দিনাজপুর (ফুলবাড়ী )প্রতিনিধি

দিনাজপুরের স্বপ্নপুরীতে রংপুর বিভাগ বিদ্যুৎ বিতরণ প্রকল্প নেসকো পিএলসি, কোম্পানীর বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত। গত বৃহস্পতিবার উত্তর অঞ্চলের দিনাজপুরের স্বপ্নপুরীতে নেসকো কোম্পানীর বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক রংপুর বিভাগের বিদ্যুৎ বিতরণ নেসকো কোম্পানীর রংপুর এর আবু হেনা মোঃ মোস্তফা কামাল। নেসকো’র বার্ষিক বনভোজন ও মিলন মেলায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগ বিদ্যুৎ বিতরণ প্রকল্প নেসকো পিএলসি দিনাজপুর এর নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ডেন ইলেকট্রিক কোম্পানী লিমিটেডের দিনাজপুর এর সত্ত্বাধিকারী বিশিষ্ট ঠিকাদার সুনীল চক্রবর্তী।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ জাকিরুল আমিন সহকারী প্রকৌশলী, রংপুর বিভাগ বিদ্যুৎ বিতরণ প্রকল্প, নেসকো লিমিটেড, দিনাজপুর, মোঃ মোতালেব হোসেন উপ-বিভাগীয় প্রকৌশলী, দপ্তর, রংপুর বিভাগ বিদ্যুৎ বিতরণ প্রকল্প দিনাজপুর, মোঃ কামরুজ্জামান উপ-সহকারী প্রকৌশলী, রংপুর বিভাগ বিদ্যুৎ বিতরণ প্রকল্প, দিনাজপুর, ফুলবাড়ী নেসকো কোম্পানীর আবাসিক প্রকৌশলী মোঃ উজ্জ্বল, নেসকো কোম্পানীর ইলেকট্রিক এন্ড সিভিল ঠিকাদার প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মোঃ সাইদুর রহমান।
নেসকো’র বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠানে নেসকো কোম্পানীর রংপুর বিভাগের নেসকোর প্রধান প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী ও রংপুর জোনের ঠিকাদার বৃন্দ উপস্থিত ছিলেন।
বনভোজনে প্রায় শতাধিক সুধিজন উপস্থিত ছিলেন। এ সময় ফুলবাড়ী থানা প্রেসক্লাব এর সহ-সভাপতি আশরাফুল আলম ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category