• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

স্বপ্ন পূরণ করতে কুড়িগ্রাম থেকে হেলিকপ্টারে বধূ নিয়ে নেত্রকোনার হরিজন যুবক

দিনকাল বিডি / ১৬৫ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
নববধূ সনিতা রানীকে (১৮) কুড়িগ্রাম থেকে হেলিকপ্টারে করে উড়িয়ে নেত্রকোনায় নিয়ে গেল হরিজন সম্প্রদায়ের যুবক অপু বাঁশফোড়। এ ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুধু তাই নয় পুরো বিয়ে ভিডিও ধারণ করা হয়েছে ড্রোন দিয়ে। এ ঘটনায় খুশি পুরো হরিজন পল্লী। বৃহত্তর রংপুর বিভাগে এ ধরণের ঘটনা আগে ঘটেনি বলে লোকজন আলোচনা-সমালোচনা করছে। দুপুরে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠ থেকে নববধূকে নিয়ে যাওয়ার সময় স্টেডিয়ামে ছিল উপচে পরা মানুষের ভিড়। পুরো ঘটনা এক নজর দেখতে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন ভিড় জমায় সেখানে।

হরিজন যুব সম্প্রদায় কমিটির সাধারণ সম্পাদক জয়কুমার বাঁশফোড় জানান, কুড়িগ্রাম এলজিইডি বস্তির হরিজন সম্প্রদায়ের অধিবাসী ভূট্টুলাল রবিদাসের তৃতীয় কন্যা সনিতা রানীর সাথে নেত্রকোনা জেলার জয়নগর হাসপাতাল এলাকার মৃত দীলিপ বাঁশফোড়ের ছোট ছেলে অপু বাঁশফোড়ের সাথে বিয়ে সম্পন্ন হয় মঙ্গলবার রাত ২টার সময়। বুধবার সকালে সকল কার্যক্রম শেষে দুপুর দেড়টার সময় নববধূকে হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে যান বর অপু বাঁশফোড়।

এ বিষয়ে অপু বাঁশফোড় বলেন, অনেক স্বপ্ন ছিল হেলিকপ্টারে বউকে বাড়িতে নিয়ে আসবো। এ জন্য অনেক দিন থেকে অর্থ সংগ্রহ করে আসছি। আমার পরিবারও সহযোগিতা করেছে। ঘণ্টায় ৮০ হাজার টাকা করে ৩ ঘণ্টার জন্য হেলিকপ্টারটি ভাড়া করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category