• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু

দিনকাল বিডি / ২৬৭ Time View
প্রকাশঃ বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

সোহেল রানা,যশোরঃ যশোরের শার্শায় স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছকিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বনমান্দার গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানায়, বুধবার দুপুর ১২ টার দিকে বনমান্দার গ্রামের আহম্মদ আলীর ছেলে আব্দুর রহিম বাড়িতে কাজ করছিল। এক পর্যায়ে বাড়ির বিদ্যুৎ মিটারের মেইন সুইচের তারের সংস্পর্শে আসলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন।

এ সময় রহিমের স্ত্রী ছকিনা বেগম তাকে বাঁচাতে তার ধরে টান দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন তাকে বাঁচাতে নাভারণ বুরুজবাগান স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।নিজামপুর ইউনিয়ন পরিষদের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category