• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

হবিগঞ্জে কৃষক হত্যা মামলায় পলাতক বাবা-ছেলেকে চট্টগ্রামে গ্রেপ্তার করেছে র‍্যাব

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : হবিগঞ্জের লাখাইয়ে কৃষক বধুলাল দাশ (৪২) কে কুপিয়ে হত্যা করার মামলায় পলাতক বাবা ও ছেলেকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (১৪ জানুয়ারি) সকালে তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামে র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ নূরুল আবছার।
গ্রেপ্তারকৃত দু’জন হলেন বাবুল মিয়া (৩৫) ও তার ছেলে করিম মিয়া (২২)। হবিগঞ্জ জেলার লাখাই থানার চরগাঁও এলাকার বাসিন্দা তারা। নিহত বধুলাল দাস ও একই এলাকার বাসিন্দা ছিলেন।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, অভিযুক্ত বাবুল এবং তার সহযোগীরা বধুলালের প্রতিবেশী। দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে জমি চাষাবাদ নিয়ে দ্বন্দ্ব ছিলো। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে উভয়ের মধ্যে মীমাংসা করে দেয়া হয়।
তিনি আরো জানান, গত ১১ জানুয়ারি রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন বধুলাল। পথে লাখাই থানার কাঠালকান্দি এলাকায় পৌঁছালে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় বধুলালের স্ত্রী বাদী হয়ে ১৩ জনের নামে এবং অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামি করে লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে মামলার প্রধান আসামি বাবুল মিয়া চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও এলাকায় অবস্থান করছেন। সেই সূত্রের ভিত্তিতে গত শুক্রবার র‍্যাব অভিযান চালিয়ে বাবুলকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারী থানাধীন মদুনাঘাট এলাকা থেকে ছেলে করিম মিয়াকে ও গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category