• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

হামলার ঘটনায় পাল্টা-পাল্টি মামলায় আসামী ৭৭জন রাণীনগরে ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদকসহ ৩জন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে নির্বাচনী প্রচারনা নিয়ে দ্ব›েদ্ব হামলা ও মারপিটের ঘটনায় থানায় পাল্টা-পাল্টি মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত দুটি মামলায় মোট ৭৭জনকে আসামী করা হয়েছে। এঘটনায় থানাপুলিশ বুধবার দুপুরে অভিযান চালিয়ে উপজেলার কাশিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে।

হামলার ঘটনায় নৌকা প্রতিকের সমর্থক কাশিমপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে বাদল হোসেন বাদী হয়ে ট্রাক প্রতিকের কর্মী-সমর্থক ১১জনের নাম উল্লেখ করে এবং আরো ৩০/৪০জনকে অজ্ঞাতনামা আসামী করে মঙ্গলবার সন্ধায় থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে বুধবার দুপুরে থানাপুলিশ অভিযান চালিয়ে ট্রাক প্রতিকের সমর্থক কাশিমপুর গ্রামের মেহের আলীর ছেলে অফিল উদ্দীনকে ঘটনার সাথে জরিত সন্দেহে গ্রেফতার করে।

অপরদিকে ট্রাক প্রতিকের কর্মি আহত আনোয়ার হোসেনের ছেলে সবুজ আলী বাদী হয়ে মঙ্গলবার সন্ধায় কাশিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ ১৬জনের নাম উল্লেখ করে আরো ৮/১০জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। মামরার প্রেক্ষিতে বুধবার দুপুরে অভিযান চালিয়ে কাশিমপুর ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক এনায়েতুর রহমান সেন্টু এবং ঘটনার সাথে জরিত সন্দেহে নৌকার সমর্থক খট্রেশ^র পশ্চিমপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে রুস্তম আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান,হামলা ও মারপিটের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। মামলার প্রেক্ষিতে ট্রাক প্রতিকের একজন ও নৌকা প্রতিকের দুইজন কর্মী/সমর্থকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবারই আদালতে সোর্পদ করা হয়েছে। এছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তসহ জরিতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য,সোমবার সন্ধায় উপজেলার কাশিমপুর চারাপাড়া এলাকায় আওয়ামীলীগ দলীয় মনোনিত প্রার্থী এমপি আনোয়ার হোসেন হেলালের নৌকা প্রতিকের সমর্থক এবং স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক সুমনের ট্রাক প্রতিকের সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারণা নিয়ে দ্ব›েদ্ব মারপিটের ঘটনা ঘটে।

এতে নৌকার সমর্থক বাদল হোসেনসহ উভয় পক্ষের কয়েকজন আহত হয়। এর পর ওই রাতেই ট্রাক প্রতিকের কর্মী উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি পশ্চিম বালুভরা গ্রামের মনছের আলীর ছেলে আনোয়ার হোসেন (৫০) এর উপর হামলার ঘটনা ঘটে। এতে আনোয়ার হোসেনের দাঁত ও পা ভেঙ্গে যায়। এছাড়া একই সময় উপজেলা সেচ্ছা সেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেকসহ আরো কয়েক জনের উপর হামলার অভিযোগ ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category