• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

হিলিতে বসত বাড়ীতে হামলা, থানায় অভিযোগ

দিনকাল বিডি / ১৯০ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

মোঃ আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের হিলিতে পূর্ব শত্রæতার জের ধরে ইলিয়াস আলী নামে এক ব্যক্তির বসত বাড়ীতে হামলা করেছে প্রতিবেশী সাইরুদ্দীন, আফরোজা বেগম, সুমন মিয়া ও আমেনা বেগম। তারা সকলেই হাকিমপুর উপজেলার ধরন্দা (কলেজপাড়া) নামক এলাকার বাসীন্দা। তাদের সকলের নাম উল্লেখ করে হাকিমপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ইলিয়াস আলী।

থানায় দেওয়া অভিযোগ সুত্রে জানা যায়, উপরোক্ত বিবাদীগন ইলিয়াস আলীর প্রতিবেশী। দীর্ঘ দিন ধরে তাদের সাথে বাড়ীর সীমানা নিয়ে বিরোধ চলে আসছিলো। যার জন্য বিবাদীরা ইলিয়াস আলীর ক্ষতি সাধনের জন্য প্রায়ই লেগেই থাকে। ঘরের পার্শ্বে নানা সময় অকারনে বিভিন্ন আবর্জনা লাগিয়ে দিয়ে ধোয়ার সৃষ্টি করতো। ফলে ইলিয়াস আলীর বাড়ীতে থাকা ভাড়াটিয়ারা সমস্যায় পড়েন। এক পর্যায়ে তিনি একটি অভিযোগ থানায় দেন। এতে করে বিবাদীরা আরোও ক্ষিপ্ত হয় এবং চলতি মাসের ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে লোহার রড এবং শাবল দ্বারা বসত বাড়ির শয়ন ঘরের দেওয়াল ভাঙ্গাতে শুরু করে। এক পর্যায়ে তারা টয়লেটের ইট ভেঙ্গে ফেলে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিবাদী সুমন মিয়া জানান, ইলিয়াস আলী আমাদের জায়গাতে টয়লেট তৈরী করেছেন। যার জন্য আমরা ভেঙ্গে দেওয়া চেষ্ঠা করেছি।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ছায়েম মিয়া জানান, বসত বাড়ীতে হামলার ঘটনায় ইলিয়াস আলী নামে একজন অভিযোগ দিয়েছে। তন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category