• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

১০ হাজার কন্টেইনার নিয়ে বেকায়দায় পড়ে রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

দিনকাল বিডি ২৪ / ৩২৯ Time View
প্রকাশঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ ইয়ার্ড দখল করে থাকা ১০ হাজারের বেশি কন্টেইনার নিয়ে বেকায়দায় পড়ে রয়ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এসব কন্টেইনার সরিয়ে নেয়ার তাগাদা দেয়া হলেও নানা জটিলতায় সংকটের সুরাহা হচ্ছে না। সময়মতো খালাস না করায় ইতোমধ্যে শতো শতো কন্টেইনারে থাকা নানান ধরনের পণ্য নষ্ট হয়ে গেছে। মেয়াদ হারিয়েছে আমদানি করা অনেক পণ্য। নানান জটিলতায় কন্টেইনার গুলো গুরুত্বপূর্ণ ইয়ার্ড দখল করে থাকলেও এসব কন্টেইনারের বেশির ভাগে থাকা পণ্যের কোনো বাজার মূল্য ও নেই। অনেক কন্টেইনারের পণ্য জনস্বাস্থ্যসহ বন্দরের জন্য হুমকি হয়ে রয়েছে। বিশেষ একটি ক্রাশ প্রোগ্রাম এবং সরকারের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তে এসব কন্টেইনারের বিষয়ে ব্যবস্থা নেয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সূত্র জানায়, কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রার বিনিময়ে আমদানিকৃত বহু পণ্য আমদানি কারকরা খালাস করেন না। নানান গোঁজামিল ধরা পড়ার পর বহু আমদানিকারক গা ঢাকা দেন। অনেক সময় আমদানিকৃত পণ্যের বাজারদর কমে গেলে সটকে পড়েন অনেকে। মিথ্যা ঘোষণা দিয়ে আনা পণ্যের চালান ধরা পড়লেও খালাসে জটিলতা তৈরি হয়। আরো নানান আইনি জটিলতায় বন্দরের অভ্যন্তরে পণ্য বোঝাই অনেক কন্টেইনার আটকা পড়ে রয়েছে। মামলা সহ নানান জটিলতায় কন্টেইনার গুলো সময় মতো খালাস হয়নি কিংবা খালাস করেনি। বন্দরের গুরুত্বপূর্ণ ইয়ার্ড দখল করে পড়ে থাকা এই ধরনের পণ্য বোঝাই কন্টেইনারের সংখ্যা ১০ হাজারের ও বেশি। এর মধ্যে অনেক কন্টেইনার মামলার কারণে আটকা পড়ে রয়েছে।
চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডের ধারণক্ষমতা সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ইয়ার্ডে ৫৯ হাজার টিইইউএস কন্টেইনার রাখার সুযোগ তৈরি করা হয়েছে। এর মধ্যে বন্দরে প্রায়শ কন্টেইনারের পরিমাণ ৪৫ হাজার টিইইউএসে গিয়ে ঠেকে। ৪৫ হাজার টিইইউএসের মধ্যে ১০ হাজার বছরের পর বছর ধরে ইয়ার্ড দখল করে থাকা কন্টেইনার। এসব কন্টেইনারের পণ্যের বাজার মূল্য যেমন তলানিতে তেমনি অনেক গুলো কেমিক্যাল বোঝাই কন্টেইনার নানা ধরনের ঝুঁকি তৈরি করছে।
সংশ্লিষ্ট সূত্র্ গুলো বলেছে, ইয়ার্ডে কন্টেইনার কম হলে ইকুইপমেন্ট মুভমেন্ট সহ কাজে সুবিধা হয়। এতে বন্দরের উৎপাদনশীলতা বেড়ে যায়। বাড়তি কন্টেইনার বন্দরের কাজের গতি ঠেকিয়ে দেয়। বন্দরের বছরের পর বছর আটকে থাকা ১০ হাজারের বেশি কন্টেইনার কাজে-কর্মে সংকট তৈরি করে আসছে।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম কাস্টমসকে দফায় দফায় চিঠি দিলেও কার্যত: কিছু হয়নি। হাতে গোনা কয়েক কন্টেইনার পণ্য সরিয়ে এবং মাটিতে পুঁতে ফেলা হলেও বেশিরভাগ কন্টেইনার ইয়ার্ড দখল করে রয়েছে।
কাস্টমসের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, আমরা চাইলেই একটি কন্টেইনার ধ্বংস করতে পারি না। জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদন নিতে হয়। সমন্বয় করতে হয় পরিবেশ, পুলিশ, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংস্থার সাথে। এছাড়া কোনো চালানের বিরুদ্ধে আদালতে মামলা থাকলেও কাস্টমস বা এনবিআর সিদ্ধান্ত নিতে পারে না। নানা প্রতিকূলতায় সৃষ্ট দীর্ঘসূত্রতার কারণে আমদানিকৃত নিলামযোগ্য বহু পণ্য নষ্ট হয়ে যায়। পচনশীল নানান পণ্য পঁচে বন্দরের অভ্যন্তরে দুর্গন্ধ ছড়ানোর মতো ঘটনাও ঘটে। মামলার কারণেও দীর্ঘসূত্রতা তৈরি হয়।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি কারকদের জটিলতা, প্রশাসনিক জট ও চলমান মামলার কারণে এসব পণ্য খালাস করা সম্ভব হয়নি। এর ফলে শিপিং লাইনগুলো কন্টেইনার ফেরত পাচ্ছে না, আমদানি কারকরা ক্ষতির মুখে পড়ছেন এবং সরকারের রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়ছে।
এরই প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত মে মাসে বিশেষ আদেশ জারি করে। উক্ত নির্দেশনায় বলা হয়েছে, ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দশ বছরে আটকা পড়া কন্টেইনারগুলো দ্রুত নিলাম বা ধ্বংস করতে হবে। প্রথম নিলামে সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রির সুযোগ রাখা হয়েছে। দুই দফা নিলামেও বিক্রি না হলে ব্যাপক প্রচারণার মাধ্যমে সর্বোচ্চ প্রস্তাবে বিক্রি করার নির্দেশনা রয়েছে। আর ব্যবহার অযোগ্য বা নিষিদ্ধ পণ্য বিশেষায়িত প্রতিষ্ঠানকে বিনামূল্যে হস্তান্তরের সুযোগও রাখা হয়েছে।
এ নির্দেশনার পর চট্টগ্রাম কাস্টমস কিছু কন্টেইনার নিলাম করেছে উল্লেখ করে কাস্টমসের একজন কর্মকর্তা জানান, এভাবে দু-চারশ কন্টেনার নিলাম করে কিছুই হবে না। ইয়ার্ডে বছরের পর বছর আটকে থাকা কন্টেইনার গুলোর ব্যাপারে সরকারকে বিশেষ ক্রাশ প্রোগ্রাম হাতে নিতে হবে। এখন দলীয় সরকার নেই। এ সুযোগে আটকে পড়া কন্টেইনার গুলোর বিষয়ে ব্যবস্থা নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category