• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

১৪ জন নব জাতকের স্বাভাবিক প্রসব সম্পাদন পার্বতীপুরে ঈদের ছুটিতেও স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে সেবা দান অব্যাহত

এম এ আলম বাবলু / ৩৭১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে ঈদের ছুটিতেও স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে সেবা দান অব্যাহত রয়েছে। ইতোমধ্যেই ছুটি কালীন সময়ে ১৪ জন নব জাতকের স্বাভাবিক প্রসব সম্পাদন হয়েছে এবং তাঁরা সুস্থ্য রয়েছে। সেই সাথে অন্যসব সেবাও অব্যাহত আছে।

জানা গেছে,পার্বতীপুর উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের দীর্ঘ ছুটিকালীন সময়েও প্রসব সেবা এন্টিনেটাল কেয়ার পোস্ট নেটাল কেয়ার সেবা অব্যাহত রয়েছে। এই সেবার আওতায় বৃহস্পতিবার (৩ এপ্রিল) চন্ডিপুর মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একটি স্বাভাবিক প্রসব সম্পাদন হয়েছে। মাও নবজাতক সুস্থ্য আছে। এর আগে রামপুর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ৭ জন,চন্ডীপুরে ৪ জন,হামিদপুরে ২ জন ও মোস্তাফাপুরে ১ জন সহ মোট ১৪ জন নব জাতকের স্বাভাবিক প্রসব সম্পাদন হয়েছে। এই নব জাতকেরা বর্তমানে সুস্থ্য রয়েছে। এ ছাড়াও এ সময়ে ৩৬ জনকে এএনসি ও ১১ জনকে পিএনসি সেবা প্রদান করা হয়েছে।

পার্বতীপুর উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহিদা খাতুনের সাথে কথা হলে তিনি ঈদ ছুটি কালীন সেবা দানের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category