• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

১ কোটি টাকা আত্মসাৎ ও জিনিস চুরির অভিযোগে চট্টগ্রামে বিদিশা সহ ৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন

দিনকাল বিডি ২৪ / ৯১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম:
কোটি টাকা আত্মসাৎ ও জিনিসপত্র চুরির অভিযোগে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকসহ (বিদিশা এরশাদ) তিনজনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলার আবেদন করা হয়েছে। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়ার আদালতে মোরশেদ মঞ্জুর রুবেল নামের এক ব্যবসায়ী মামলার আবেদনটি করেন। তিনি নগরীর পাঁচলাইশ থানাধীন শফি টাওয়ারের বাসিন্দা। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রুবেল সুপার মার্কেট ও ঢাকার ইসলামপুরের মেসার্স লতিফা বাহাদুর ফেব্রিক্স নামের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তিনি। বিদিশা সিদ্দিক ছাড়া বাকী দুই বিবাদী হলেন, গাইবান্ধার বাসিন্দা রাশেদুল ইসলাম রাশেদ ও শাহজাদা খন্দকার। আদালতের বেঞ্চ সহকারী মো. হাশেম সংবাদ মাধ্যম কে এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলার আবেদন পরবর্তী আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আগামী ৫ আগস্ট দিন ধার্য করেছেন।

আদালতসূত্র জানায়, মামলার আবেদনে বলা হয়, বিদিশার স্বামী তথা এরিক এরশাদের বাবার মৃত্যুর পর পারিবারিক বিভিন্ন জটিলতায় বিদিশা ও এরিক আর্থিক অসুবিধায় পড়ে। মানবিক কারণে বাদী তাদের পাশে দাঁড়িয়ে প্রচুর আর্থিক সাহায্য করেন। ভাড়ায় লাগিয়ে এ অর্থ পরিশোধের জন্য বিদিশার পরামর্শে এরিক তাদের ট্রাস্টের পাঁচটি নিশান, জিপ, মাইক্রোবাস আমমোক্তারমূলে বাদীর কাছে হস্তান্তর করেন। বিদিশাও গত বছরের ১০ ডিসেম্বর ৩৯ লাখ টাকায় তার মালিকানাধীন একটি সিডান কার বাদীর কাছে বিক্রি করে দখল হস্তান্তর করেন এবং মালিকানা হস্তান্তরের জন্য হলফনামাও সম্পাদন করে দেন। এছাড়া বিভিন্ন তারিখে বিদিশা ও তার ছেলে এরিকের কঠিন সময়ে বাদী নগদ ১ কোটি ৮০ লাখ টাকা ধারও দেন।

বিপরীতে বিদিশার পরামর্শে এরিক বাদীকে ৯০ লাখ টাকার দুটি চেক প্রদান করেন। মামলার আবেদনে বলা হয়, বিদিশা অপর দুই বিবাদীর সহযোগীতায় গত ২১ এপ্রিল বাদীর খুলশীর শফি টাওয়ারের বাসা থেকে বৃদ্ধ বাবা মাকে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা মূল্যের ২২ টি হাতঘড়ি, মিচুয়াল ট্রাস্ট ব্যাংক, জনতা ব্যাংক, ওয়ান ব্যাংক, এন আর বি গ্লোবাল ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংকের অলিখিত ও স্বাক্ষরবিহীন ৬টি চেক বই, দুটি স্যামসাং এনড্রয়েড মোবাইল ও একটি অপ্পো মোবাইল, বিদিশার কাছ থেকে কেনা গাড়ির ডকুমেন্টস ফাইল, এরিক থেকে কেনা গাড়ির ডকুমেন্ট ও স্ট্যাম্প, বিদিশার সাথে ৩ টি ব্যবসায়িক চুক্তি ও ধানমন্ডি এলাকায় অবস্থিত বিদিশার কাছ থেকে নেয়া একটি রেস্টুরেন্টের দোকান ভাড়ার দলিল, মোটর সাইকেলের ক্রয় রশিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তি ও দলিলাদি, ব্যাগে রক্ষিত নগদ ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

এ সময় বাদীর পিতা মাতাকে বলা হয়, তোমাদের পোলা আমাদের ম্যাডামের সাথে টক্কর দিতে আসছে, বাঁচতে চাইলে ম্যাডামের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। বাদীর বাসা থেকে এসিসহ আরো বেশ কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়া হয়েছে বলেও মামলার আবেদনে বলা হয়। বিবাদীরা একটি সংঘবদ্ধ দল, যারা ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের সর্বস্ব লুটে খায় উল্লেখ করে আবেদনে আরো বলা হয়, প্রাপ্য ১ কোটি ৮০ লাখ টাকা শোধের জন্য এরিককে লিগ্যাল নোটিশ প্রদান করলে বিবাদী বিদিশা আরো ক্ষিপ্ত হয়ে বাদীকে প্রাণ নাশের হুমকি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category