• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

২১ আগস্টের গ্রেনেড হামলা পুরো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ঘৃণ্য চক্রান্ত ছিল: লিটন

দিনকাল বিডি ২৪ / ১৩৬ Time View
প্রকাশঃ সোমবার, ২১ আগস্ট, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে সোমবার সকাল সাড়ে ১০টায় কুমারপাড়াস্থ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যালয়ে গ্রেনেড হামলায় শহীদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর তিনি বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে শহীদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, ‘২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ পুরো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ঘৃণ্য চক্রান্ত ছিল। যার নেতৃত্বে সরাসরি ছিল খালেদা জিয়া ও তারেক জিয়া। তারেক জিয়া লন্ডনে পলাতক, আর খালেদা জিয়া দেশে কারাভোগ করছে। আমরা মনে করি মূল অপরাধী তারেক জিয়া, তাকে বাংলাদেশে এনে বিচারের কার্য সম্পাপ্ত করে তার যথাপযুক্ত শাস্তি নিশ্চিত করা, তাহলে শহীদের আত্মার শান্তি পাবে। ’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডা: তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category