• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

৩২ বছর চাকুরী জীবনে ৩০বার জেলায় শ্রেষ্ঠ সুলতানা বেগম

দিনকাল বিডি / ১৯১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় কক্সবাজার জেলায় আবারো সেরা হয়েছেন মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ সহকারী সুলতানা বেগম।

১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য জেলা পর্যায়ে ১১ ক্যাটাগরির মনোনীত শ্রেষ্ঠ কর্মী/ প্রতিষ্ঠান প্রধান-কে পুরস্কৃত করা হবে। সকল বিজয়ীগণ সকাল ১০.০০ ঘটিকায় শহীদ এটিএম জাফর আলম সিএসসি সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার-এ উপস্থিত হয়ে ক্রেষ্ট/সনদ গ্রহণ করবেন ৷

সোমবার (০৩ জুলাই ) কক্সবাজার পরিবার পরিকল্পনা উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা: পিন্টু কান্তি ভট্টাচার্য্য স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে পরিবার পরিকল্পনা বিভাগ, চট্টগ্রাম।

মাতারবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে পরিবারবার কল্যাণ এর আগে ১৯৯১ সাল থেকে ৩২ বছর চারীজীবনে টানা ৩০বার উপজেলা ও জেলার শ্রেষ্ঠ পরিবারকল্যাণ সহকারী হিসেবে নির্বাচিত হন তিনি। ২১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবসকে সামনে রেখে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারীসহ ১১ ক্যাটাগরিতে পুরুষ্কার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তাঁর হাতে স্বীকৃতিস্বরূপ পুরস্কার তুলে দেন প্রতিবছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category