• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

অপারেশন ডেভিল হান্ট: রাজশাহী মহানগরীতে আ’লীগ নেতা-কর্মী-সহ গ্রেফতার -৪০

দিনকাল বিডি / ১০৪ Time View
প্রকাশঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে (অপারেশন ডেভিল হান্ট) অভিযান চালিয়ে আ’লীগ কর্মী-সহ ১৪ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘন্টা তাদের মহানগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।
অপারেশন ডেভিল হান্টে গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আকতারুল আলম (৫৯), সে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর নিউ কলোনী এলাকার মৃত রেজাউল করিমের ছেলে এবং শাহমখদুম থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি, মোঃ বকুল (২৮), সে মহানগরীর মতিহার থানার মির্জাপুর এলাকার মোঃ জুলমতের ছেলে এবং সে ৩০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সদস্য, আল-আমিন হোসেন ওরফে বাপ্পি (৩৫), আল-আমিন বোয়ালিয়া মডেল থানার পঞ্চবটি এলাকার মৃত বাবলুর ছেলে, মোঃ ইমরান হোসেন ইমু (৩০), সে একই থানার পঞ্চবটি খরবোনার মৃত সৈয়দ আলীর ছেলে, মোঃ আবু সাঈদ (৩৫), কেদুর মোড় এলাকার মোঃ এনামুলের ছেলে, মোঃ সেলিম হোসেন ওরফে আলমাছ (৪৫), সেলিম হোসেন শেখের চক পাঁচানি মাঠ এলাকার মৃত আক্কাসের ছেলে, মোঃ সুজন (৩৩), সে একই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে ও মোঃ মুনজুর (২৮), সে পঞ্চবটি শ্মশানঘাট এলাকার মোঃ রানু শেখের ছেলে।
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাÐ ও অন্যান্য অপরাধের অভিযোগে ৮ জন গ্রেফতার করা হয়েছে। এছাড়াও পুলিশের অভিযানে ৩২ জন গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য অপরাধে ২৩ জন রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category