• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

আত্রাইয়ে আওয়ামীলীগের প্রতিবাদ মিছিলে ককটেল হামলার অভিযোগ

দিনকাল বিডি / ২৬৩ Time View
প্রকাশঃ শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে আওয়ামীলীগের প্রতিবাদ মিছিলে ককটেল হামলার অভিযোগ ওঠেছে। ওই হামলায় চারজন আহত হয়েছে বলে দলীয়ভাবে দাবি করা হয়েছে। ঘটনাস্থল থেকে দু’টি বিস্ফোরিত এবং একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ উপজেলা সদরের আত্রাই সেতুর কাছে।
আত্রাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী বলেন,শুক্রবার সন্ধায় উপজেলার পাঁচুপুর গ্রামে বিএনপির লোকজন আওয়ামীলীগের নেতা-কর্মীদের উপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে। ওই হামলার প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ থানা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মী নিয়ে দলীয় অফিস থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি আত্রাই সেতুর কাছে পৌছলে বিএনপি’র লোকজন পরপর তিনটি ককটেল নিক্ষেপ করে। এতে দু’টি ককটেল বিস্ফোরিত হয়ে আমাদের চারজন নেতা-কর্মী আহত হয়েছে বলে দাবি করেন সম্পাদক আক্কাস আলী। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
আত্রাই উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল জলিল চকলেট বলেন,আগামী ৩ডিসেম্বর রাজশাহী মহা সমাবেশে এই এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা অংশ নেবে।সেই প্রোগ্রামকে ব্যহত করতে এবং বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ভীতি সৃষ্টির লক্ষে আওয়ামীলীগের নেতা-কর্মী নিজেরাই ককটেল নিক্ষেপ করেছে। এছাড়া আওয়ামীলীগের লোকজন পাঁচুপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহŸায়ক বাবু হোসেনের একটি দোকানের সাটারও ভাংচুর করেছে বলে দাবি করেন তিনি।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন,শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ আত্রাই সেতুর নিকট থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দু’টি কিস্ফোরিত এবং একটি অবিস্ফোরিত ককটেল রয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category