ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ-নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বালন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বাল করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন আয়োজকরা।
এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় নীরবতা পালন ও দোয়া করা হয়।
এর আগে সকালে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দোয়া, আলোচনা সভা,চিত্রাংকন প্রতিযোগীতা সহ বিভিন্ন কর্মসূচী পালন করে উপজেলা প্রশাসন।
পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে দেশবরেণ্য বুদ্ধিজীবীদের হত্যা করে।
বাংলাদেশ যেন কোনোদিনই মাথা তুলে দাঁড়াতে না পারে,এ জন্য এই হত্যাকাণ্ড চালায় হায়েনা বাহিনী।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এবাদুর রহমান এবাদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী,প্রচার সম্পাদক শেখ মোঃ হাফিজুল ইসলাম,মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম প্রমুখ।