• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড.ওমর ফারুক সুমন

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ শনিবার, ৬ জুলাই, ২০২৪

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই:
গত কয়েক দিনের একটানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নওগাঁর আত্রাইয়ে হু হু করে বাড়ছে আত্রাই, যমুনা ও গুড় নদীর পানি। বর্তমানে এ দুটি নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। এরই মধ্যে বেশকিছু এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
নদীপাড়ের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের বন্যায় ভেঙে যাওয়া স্থানগুলো মেরামত করা হয়। নদীর পানি বিপৎসীমা অতিক্রম করলে ভাঙা এসব স্থান পুনরায় ভেঙ্গে গিয়ে পানি অনায়াসে লোকালয়ে প্রবেশ করবে।ফলে পানিবন্দি হয়ে পড়বে অন্তত কয়েক হাজার পরিবার।

এদিকে আত্রাই, যমুনা ও গুড় নদীর পানি বাড়তে থাকায় শুক্রবার নদী তিনটির ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড.ওমর ফারুক সুমন ।এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ভোঁপাড়া ইউনিয়ন চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে স্থানীয় সংসদ সদস্য এ্যাড. ওমর ফারুক সুমন বলেন, বন্যা মোকাবেলায় সবধরণের আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্যানিয়ন্ত্রণ বাঁধের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে কাজ করার জন্য নওগাঁ পানি উন্নয়নবোর্ডকে নির্দেশ নেওয়া হয়েছে। এমপি সুমন আরও বলেন, বন্যা মোকাবেলায় পাউবোর পাশাপাশি কাজ করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর। এছাড়া সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও নেতা কর্মী তাদের সাথে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category