আব্দুল মজিদ মল্লিক,আত্রাই নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মুত আশরাফ আলী সরদারের ছেলে মো.শহিদুল ইসলামের নতুন বিল্ডিংয়ে কাজ করার সময় গতকাল বৃহস্পতিবার দুপুরে তারাটিয়া গ্রামের মৃত নূর মোহাম্মদ এর ছেলে শহিদ (৩০) রাজমিস্ত্রীর কাজ করার সময় বিদ্যুৎ তারে লোহার রড লেগে বিদ্যুৎ স্পর্শে গুরুতর আহত হয়।আহত রাজমিস্ত্রী শহিদ (৩০) কে আত্রাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হইলে কর্ত্যবরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.তরিকুল ইসলাম সরদার তারেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।