• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

আদমদীঘিতে আবারো মোটরসাইকেল চুরি. আতংকিত মালিকরা

দিনকাল বিডি / ১৭০ Time View
প্রকাশঃ শনিবার, ১৩ মে, ২০২৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে দিনের বেলা আবারো মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৯ মে) বেলা ৯টায় আদমদীঘি রেলস্টেশনের পাশে জনৈক কোমলের হ্যাচারী থেকে মৎস্য ব্যবসায়ী ফরিদুল ইসলামের মোটরসাইকেলটি চুরি যায়। এর ১৩ দিন আগে সান্তাহার থেকে দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এভাবে আদমদীঘি ও সান্তাহারে পরপর মোটরসাইকেল চুরির ঘটনায় মালিকদের মাঝে আতংক দেখা দিয়েছে।

জানাযায়, বগুড়ার আদমদীঘি উপজেলা সদর ও সান্তাহারসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির প্রবনতা বৃদ্ধি পাচ্ছে। মোটরসাইকেল মালিকরা মোটরসাইকেলে লক করে রেখে গিয়ে কাজ শেষে ১০ থেকে ১৫ মিনিট পড়ে ফিরলেও এই সময়ের মধ্যেই চোরচক্র সকলের চোখ ফাঁকি দিয়ে মোটরসাইকেল মুহুর্তে চুরি করে চম্পট দিচ্ছে। কোন রকমেই থামানো যাচ্ছেনা ওইসব চোরচক্রকে।

তেমনি একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে গত ৯ মে মঙ্গলবার বেলা ৯টায় আদমদীঘির রেলস্টেশনের পাশে জনৈক কোমলের হ্যাচারীতে। ওইদিন কাশিমালা গ্রামের মৎস্য ব্যবসায়ী ফরিদুল ইসলাম তার পালসার ১৫০ সিসি মোটরসাইকেল কোমলের হ্যাচারীর সামনে রেখে মাছ কেনাবেচা জন্য ভিতরে যান। কাজ শেষে ১৫ মিনিট পর ফিরে দেখেন তার মোটরসাইকেলটি নেই।

কেবা কারা চুরি করে নিয়ে গেছে। এর ১৩ দিন আগে সান্তাহার ঘোড়াঘাট এলাকার মল্লিক ইলেকট্রিক দোকানের সামনে থেকে ওই দোকান মালিক মল্লিকের প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল চুরি যায়। এছাড় সান্তাহার পৌরসভা চত্বরে গ্যারেজ থেকে পৌরসভার কর নির্ধারক আব্দুল কুদ্দুছের একটি হিরো মোটরসাইকেল চুরি যায়।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category