• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

আদমদীঘিতে ইসলামি ব্যাংক এজেন্ট শাখার গ্রাহকের টাকা আত্মসাত মামলায় ক্যাশিয়ার সুজন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইসলামি ব্যাংক এজেন্ট শাখার গ্রাহকের আমানতের হিসাব থেকে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে ব্যাংকের আমানতের হিসাব থেকে প্রতারনার মাধ্যমে এক কোটি ৫০ লাখ টাকা হাতিয়ে আত্মসাত করা মামলার প্রধান আসামী ক্যাশিয়ার সুজন রহমান (২৭)কে গ্রেফতার করেছে র‌্যাব। গত সোমবার (৮জুলাই) দিবাগত রাতে র‌্যাব- ১২ ও র‌্যাব-৪ এর যৌথ অভিযান চালিয়ে ঢাকার ধামরাই উপজেলার তালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সুজন রহমান আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির গোবিন্দপুর গ্রামের এনামুল হকের ছেলে।

উল্লেখ্য ঃ আদমদীঘি উপজেলার চাঁপাপুর বাজারে স্থাপিত ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি ব্যাংকিং এজেন্ট শাখা থেকে গত ২৬ মে রোববার ওই ব্যাংকে গ্রাহকরা তাদের ব্যাংক হিসাব থেকে টাকা তুলতে এসে দেখেন তাদের একাউন্টে কোন টাকা নেই। এ ঘটনায় ব্যাংক শাখার মালিক নুরুল ইসলাম প্রথমে বাদি হয়ে ১ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত ২৮মে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির গোবিন্দপুর গ্রামের এনামুল হকের ছেলে ওই ব্যাংকের ক্যশিয়ার সুজন রহমান (২৭), তার বাবা এনামুল হক (৪৬) ও মাতা রুবিয়া খাতুন (৪২) কে আসামী করে একটি মামলা দায়ের করেন।

এরপর গত ১১ জুন ইসলামি ব্যাংক বাংলাদেশ এর দুপচাঁচিয়া শাখার ব্যবস্থাপক কাজী মিজানুর রহমান সোহাগ বাদি হয়ে চাঁপাপুর ইসলামি ব্যাংক শাখার এক কোটি ৫০ লাখ টাকা বিশ^াস ভঙ্গের মাধ্যমে গ্রাহকের ফিঙ্গার প্রিন্ট প্রতারনা করে আত্মসাতের অভিযোগে পূর্বের মামলার বাদি চাঁপাপুর এজেন্ট শাখার মালিক নুরুল ইসলাম সোহাগসহ ক্যাশিয়ার সুজন রহমান, মুবাশির ইসলাম সিয়াম, কামারপুকুর গ্রামের মাহমুদুল শেখ ও গোবিন্দপুর সোনারপাড়া গ্রামের আব্দুল ছালাম সাহানাকে আসামী করে অপর আরো একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পৃথক পৃথক দুটি মামলার আসামীরা দীর্ঘদিন যাবত পলাতক ছিল। অবশেষে ৪৬ দিন পর গত সোমবার রাতে র‌্যাব- ১২ ও র‌্যাব-৪ এর যৌথ অভিযান চালিয়ে ঢাকার ধামরাই উপজেলার তালতলা এলাকা থেকে ব্যাংক ক্যাশিয়ার সুজন রহমানকে গ্রেফতার করে গতকাল মঙ্গলবার ( ৮ জুলাই) দুপুরে আদমদীঘি থানায় সোর্পদ করেন। মামলার তদন্তকারি উপ পরিদর্শক প্রদীপ কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন আসামীকে জিজ্ঞাসাবাদ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category