খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিত একটি খামার থেকে প্রায় ২০ হাজার টাকার উন্নত জাতের মুরগি চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। গত সোমবার (৪ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে আদমদীঘির কশাইগাড়ী গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন খামার মালিক এস এ মাহাবুব-উল-আলম সোহেল।
খামার মালিক এস এ মাহাবুব-উল-আলম সোহেল জানান, আদমদীঘি-শালগ্রাম সড়কের পাশে কশাইগাড়ী মসজিদ সংলগ্ন তার খামার প্রতি দিনের ন্যায় গত সোমবার রাত্রি ১০টায় মুরগীর খামার ঘরে তালা দিয়ে বাড়িতে শয়ন করে ঘুমাইয়া পড়েন। পরের গতকাল মঙ্গলবার সকালে খামারে গিয়ে দেখতে পান মুরগীর খামার ঘরের দরজার তালা কেটে চোরেরা উন্নত মানের উন্নত জাতের ৩০টি মুরগি চুরি যায়। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা বলে তিনি দাবী করেন।