• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

আদমদীঘিতে খাড়ির পাড়ের কর্তনকৃত ১৪৬টি গাছ ৬ লাখ টাকায় নিলামে বিক্রি

দিনকাল বিডি ২৪ / ৯৯ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে দমদমা গ্রামের পাশে খাড়ির পাড়ে কর্তনকৃত ইউক্যালিপটাস, বাবলা ও আকাশমনিসহ ১৪৬টি গাছ সরকারি ভাবে ৬ লাখ ১০ হাজার টাকায় প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে সর্বোচ্চ দামে নিলাম ডাককারি দেলোয়ার হোসেন নামেক এক ব্যবসায়ী এই গাছ গুলো ক্রয় করেন। সরকারি ভাবে প্রকাশ্যে নিলাম ডাক পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘির সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলীসহ নিলাম ডাককারিবৃন্দ।
জানাযায়, আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের পাশে খাড়ির পাড় হতে নতুন ব্রিজ পর্যন্ত সরকারি রাস্তায় বিভিন্ন প্রজাতির গাছ লাগানো ছিল। গাছ গুলো বড় হওয়ায় বেশ কিছু দিন পুর্বে ইউক্যালিপটাস, বাবলা ও আকাশমনি গাছসহ ১৪৬টি গাছ কর্তন করায় সরকারি ভাবে জব্দ করে তা নিলাম তোলা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে কর্তনকৃত ১৪৬টি গাছ নিলামে কেনার জন্য ৭০হাজার টাকা জামানত দিয়ে ৭৪জন ব্যবসায়ীরা নিলামে অংশ গ্রহন করেন। এরপর নিলাম কার্যক্রম শুরু হওয়ার পর ব্যবসায়ী দেলোয়ার হোসেন এই ১৪৬টি গাছ সর্বোচ্চ ৬ লাখ ১০ হাজার টাকায় নিলাম ডেকে ক্রয় করেন। #
ছবিসহ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category