• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

আদমদীঘিতে গাছের সাথে ধাক্কা লেগে প্রাণ গেল যুবকের

দিনকাল বিডি ২৪ / ১৯৫ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ মার্চ, ২০২৪

আদমদীঘি বগুড়া প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির চাঁপাপুর বাজার থেকে অটোভ্যান যোগে বাড়িতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে সজীব হোসেন (২৩) নামের এক যুবক নিহত হয়েছে। গত শুক্রবার (২৯মার্চ) সকালে উপজেলার বরিয়াবার্তা রাস্তার বলদা কুড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব হোসেন আদমদীঘি উপজেলা চাঁপাপুর ইউপির গোবিন্দপুর মাজার পাড়া গ্রামের আমিনুর ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার সকাল ১০টার দিকে সজীব আদমদীঘির চাঁপাপুর বাজারে কাজ শেষে অটোভ্যান যোগে তার বাড়ি ফেরার সময় বরিয়াবার্তা বলদা কুড়ি নামক স্থানে পৌঁছালে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সজীব। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সজীব হোসেন মারা যান। আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক তদন্ত একেএম মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category