খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির পল্লীতে গোয়াল ঘরের তালা কেটে গাভী ও বাছুর গরু চুরি হয়েছে। গত বৃহস্পতিবার (২২জুন) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের চকবাড়িয়া পশ্চিমপাড়ায় এ গরু চুরির ঘটনাটি ঘটেছে।
জানাযায়, আদমদীঘি উপজেলার চকবাড়িয়া পশ্চিমপাড়ার আব্দুর রাজ্জাক দেওয়ান তার বাড়িতে গরু পালন করে আসছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি গোয়াল ঘরে দেশী জাতের বাছুরসহ একটি গাভী গরু রেখে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে চোরেরা ওই গোয়াল ঘরের তালা কেটে বাছুরসহ গাভী গরু চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া গরুর আনুমানিক মূল্য সোয়া এক লাখ টাকা বলে গরু মালিক আব্দুর রাজ্জাক জানায়। তিনি বলেন থানায় অভিযোগ করে কোন ফল হয়না তাই জানানো হয়নি।
#