• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আদমদীঘিতে ছ মিলে ভয়াবহ অগ্নিকান্ডে সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি

দিনকাল বিডি ২৪ / ১১০ Time View
প্রকাশঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে এক ছ মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আদমদীঘি ও নওগাঁর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন করলেও এই অগ্নিকান্ডে অফিস. মিল ঘর বৈদ্যুতিক মটর, ছ মিল মেশিন. কাঠ ও বিপুল কাঠের গুলসহ আসবাবপত্র সম্পুর্ণরুপে পুড়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টায় আদমদীঘি ব্রিজের পশ্চিমে রিয়াত নামের ছ মিলে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
আদমদীঘি উপজেলা সদরের ব্রিজের পশ্চিমে নওগাঁ-বগুড়া মহাসড়কের পাশে দুলাল হোসেনের রিয়াদ নামের ছ মিল অবিস্থত। ছ মিলের মালিক দুলাল হোসেনের ছেলে নাহিদ হোসেন জানায়, গত শনিবার সন্ধ্যায় ঝড় ও বৃষ্টির কারনে গভীর রাত পর্যন্ত বিদ্যুত সংযোগ ছিলনা। রাত সাড়ে ৯টায় উক্ত ছ মিলে হটাৎ করে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তে ছ মিলের সমস্ত এলাকা আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আদমদীঘি ও নওগাঁর ফায়ার সার্ভিসের দুটি টিম এসে আগুন নিয়ন্ত্রন করলেও অফিস, ছ মিল ঘর. বৈদ্যুতিক মটর, ছ মিল মেশিন, কাঠ ও বিপুল কাঠের গুলসহ আসবাবপত্র সম্পুর্ণরুপে পুড়ে ছাই হয়। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, পুর্বশক্রতাবশত: কেবা কারা এই অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category