• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

আদমদীঘিতে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ রবিবার, ৭ জুলাই, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন হিন্দু পল্লীতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৭ জুলাই) বেলা ১২ টায় আদমদীঘি সদর, সান্তাহার ও কাঞ্চনপুর মন্দিরে এই রথযাত্রা উৎসব শুরু করা হয়। আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত কুমার বাপ্পা ও সাধারণ সম্পাদক মিহির সরকার ও সান্তাহার রাধামাধব মন্দিরের সভাপতি প্রদীপ কুমার ভৌমিক জানান, বৈরী আবহাওয়ার কারনে গতকাল রোববার নির্ধারিত সময়ের কিছু পর সনাতন ধর্মাূলম্বীদের উন্নতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্র উৎসব আদমদীঘি সদর কালিবাড়ি ও চড়কতলা রাধাগোবিন্দ মন্দির. সান্তাহার রথবাড়ি রাধামাধব মন্দির ও কাঞ্চনপুর মন্দিরের উদ্যোগে এই রথযাত্র শুরু করা হয়। এ উপলক্ষে মন্দির গুলেতে নানা অনুষ্ঠান ও মন্দির প্রাঙ্গনে মেলা বসেছে। আগামী ১৫ জুলাই সোমবার দিন উল্টো রথযাত্রার মাধ্যমে ৯দিন ব্যাপি এই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটবে।

মন্দির সমূহে সনাতন ধর্মাবলম্বী পুরুষ ও নারীদের ভীড় লক্ষ্যকরা গেছে। রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, প্রানিসম্পদ অফিসার ডা: আমিরুল ইসলাম, থানার অফিসার ইনর্চাজ রাজেশ কুমার চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি শিবেশ কুমার মৈত্র ঈদল, বাদল মৈত্রসহ হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার ভক্তবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category