খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পৈত্রিক জমিতে হালচাষ করার সময় প্রতিপক্ষরা বে-আইনী জনতায় দলবদ্ধ ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সাজেদুর রহমান ও তার ভাতিজা সাইম হোসেনের উপড় হামলা চালিয়ে বেধড়ক মারপিটে আহত করেছে। আহতদের মধ্যে সাইম হোসেনকে প্রথমে আদমদীঘি ও পরে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গত ১৮ (ফেব্রæয়ারী) রোববার বেলা সাড়ে ১১ টায় আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির গাড়োহালী মৌজায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই পৈত্রিক জমির মালিক আদমদীঘি উপজেলার বেজার গ্রামের কাবিল উদ্দিন প্রামানিকের ছেলে সাজেদুর রহমান বাদি হয়ে বিহিগ্রাম বাপিহার গ্রামের হজরত আলীর চার ছেলের বিরুদ্ধে আদমদীঘি থানায় গত ২১ ফ্রেবুয়ারী রাতে একটি এজাহার দায়ের করেন।
আদমদীঘি থানায় দায়ের করা বাদির এজাহার সুত্রে জানাযায়, আদমদীঘির বেজার গ্রামের সাজেদুর রহমানের পৈত্রিক সম্পত্তিতে তা ভাতিজা সাইম হোসেনকে সাথে নিয়ে গত ১৮ ফেব্রæয়ারী বেলা সাড়ে ১১ টায় পাওয়ার টিলার দিয়ে হালচাষ করছিলেন। এসময় প্রতিপক্ষ আব্দুল মান্নান তার ভাই আবু বক্কর, জাকির হোসেন ও আব্দুল বারি বে-আইনী ভাবে দলবদ্ধ ও দেশী অস্ত্রে সজ্জিত হয়ে বাদি ও তার ভাতিজার উপড় অতর্কিত হামলা করে বেধড়ক মারপিট করে।
এতে সাজেদুর রহমান ও সাইম হোসেন গুরুত্বর আহত হয়। পরে আহতের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে সাইম হোসেনকে আংশকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় আদমদীঘি থানার মামলা হয়েছে বলে উপ পরিদর্শক প্রদীপ কুমার জানান।