• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৯৯ Time View
প্রকাশঃ রবিবার, ২৪ মার্চ, ২০২৪

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি থানা পুলিশ দেড়’শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার (২৩ মার্চ) ভোর ৫টায় আদমদীঘি ব্রিজের পশ্চিমে আশা এন্টারপ্রাইজ দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার ও ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জামাইদীঘি গ্রামের তছলিম উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম ((৩৭) ও আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে রায়তুল হাসান লিমন (২১)।

আদমদীঘি থানা পুলিশ জানায় গতকাল শনিবার ভোর রাতে আদমদীঘির ব্রিজের পাশে আশা এন্টারপ্রাইজ ইলেকট্রনিক্স দোকানের সামনে মাদক বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে থানার উপ পরিদর্শক তরিকুল ইসলাম ভোর ৫টায় উল্লেভিত স্থানে অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে ওইদিন দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category