• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

আদমদীঘিতে ডাকাতি প্রস্ততিকালে অস্ত্রসহ ৭জন ডাকাত সদস্য গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২৫৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে ডাকাতি প্রস্ততি কালে দেশীয় অস্ত্রসহ সাতজন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় আদমদীঘির সান্তাহার-নাটোর বাইপাস সড়কের মালশন সড়কের উচুব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহৃত হাতুরি, খেলনা পিস্তল, চাকু, রশিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার কইল গ্রামের আজিজুল সাখিদারের ছেলে মেহেদী হাসনি ওরফে হাসান (২০), একই এলাকার গোলাম মোস্তফার ছেলে ছেলে শাহিনুর ইসলা (২৫), সানোয়ার প্রামানিকের ছেলে শাকিল ওরফে শান্ত (২৪), কাহালু উপজেলার বড়ভাদাহার গ্রামের রহেদ আলীর ছেলে জিয়ারুল ইসলাম জিয়া, আদমদীঘিল সাঁতাহার প্রবাসিপাড়ার আনোয়ার হোসেনের খায়রুল ইসলাম জয় (২৪), অন্তহার গ্রামের তাইফুল ইসলামের ছেলে হৃদয় হোসেন (২৪) ও আব্দুল হাকিমের ছেলে ইসতিয়াক আহম্মেদ শিহাব (২৪)।

আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ আদমদীঘি থানায় প্রেসব্রিফিংয়ে জানান, গত বুধবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলা এলাকার কোন গ্রামে ডাকাতি সংঘটিত করার উদ্দশ্যে রাজু পালোয়ানের নেতৃত্বে একদল ডাকাত সান্তাহার এলাকায় সংঘবদ্ধ হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার ফাঁড়ি পুলিশের সদস্যরা আদমদীঘির সান্তাহার-নাটোর বাইপাস সড়কের মালশন উচুব্রিজ এলাকা অভিযান চালিয়ে উল্লেখিত সাতজন ডাকাত সদস্যকে গ্রেফতার করলেও রাজু পালোয়ান নামের ডাকাত সর্দার পালিয়ে যায়।

এসময় গ্রেফতাকৃতদের নিকট থেকে একটি মোটরসাইকেল, তিনটি হাতুরি, একটি খেলনা পিস্তল, দুইটি চাকু, রশি, একটি খুর, মেবাইল ফোন ও হাসুয়াসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক বকুল হোসেন বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category