খন্দকার মেহেদী হাসান,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘি ও সান্তাহারে বার্মিজ চাকুসহ দুইজন ও মাদকসেবনের অপরাধে একজনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (২৮ ফেব্রæয়ারী) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত বুধবার রাতে টহল পুলিশ আদমদীঘি উপজেলার নসরতপুরগামী রাস্তা খেকে নসরতপুর রাস্তায় বর্মিজ চাকুসহ থলপাড়া গ্রামের সুলতান সরদারের ছেলে রমজান আলী (২৪) ও সান্তাহার বশিপুর পশ্চিম লকো কলোনী এলাকা থেকে শফিকুল ইসলামের ছেলে মো: হোসেন (২২) নামের দুইজনের নিকট থেকে দুইটি বার্মিজ চাকুসহ এবং আদমদীঘি সদরের ডহরপুর রাস্তা হতে মাদকসেবনের অপরাধে সান্তাহার চাবাগান এলাকার আসাদুজ্জামানের ছেলে মনিরুজ্জামান ওরফে অভি (৩২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের পরদিন গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।