আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় ২৩ দিন পর নতুন উপজেলা নির্বাহি কর্মকর্তা হিসাবে টুকটুক তালুকদার যোগদান করেছেন। গত ১৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে তিনি অত্র উপজেলায় যোগদান করেন। দুপচাঁচিয়া উপজেলার সহকারি কমিশনার (ভুমি) রুপম দাসসহ আদমদীঘি উপজেলা প্রসাশনিক কর্মকর্তা সিরজুল হক তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, অফিস সহকারি বাদশা মিয়া, পিন্টুসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। নবাগত আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার এর আগে জয়পুরহাট জেলার কালাই উপজেলা নির্বাহি অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য : গত ২০ সেপ্টেম্বর আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায় অন্যত্র বদলী হওয়ায় দুপচাঁচিয়া উপজেলা নির্বাহি অফিসার সুমন জিহাদী অতিরিক্ত দায়িত্ব পালন করেন।