• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

আদমদীঘিতে নাশকতা মামলায় বিএনপির দুইনেতা গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২২০ Time View
প্রকাশঃ শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টি মামলায় সান্তাহার পৌর যুবদলের যুগ্মআহবায়ক ও পৌর কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম (৪৫) ও বিএনপির ওয়ার্ড সভাপতি বাহার আলী জুয়েল (৪৯) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শনিবার দুপুরে সান্তাহার ও সাওইল বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ওয়াহেদুল ইসলাম সান্তাহার কলাসা রথবাড়ি এলাকার জাহের আলীর ছেলে এবং বাহার আলী জুয়েল আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের সাওইল দক্ষিনপাড়ার বাদেশ আলী শেখের ছেলে ও ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি।

আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমতউল্লাহ গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ওয়াহেদুল ইসলাম ও বাহার আলী জুয়েলের বিরুদ্ধে সম্প্রতি ককটেল বিস্ফোরন ঘটিয়ে নাশকতা সৃষ্টির সংক্রান্ত আদমদীঘি থানায় পৃথক দুটি দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করে ওইদিন বিকেলে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category