আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বৈদ্যুতিক সংযোগে পাম্প বসিয়ে পানি সেচ দেয়ার পর পুকুরে নেমে মাছ ধরতে গিয়ে ইলিয়াছ উদ্দীন (২৩) নামের এক যুবক বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। সে আদমদীঘি উপজেলার কদমা গ্রামের জাহের আলীর ছেলে। গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ১০টায় কদমা গ্রামে এ ঘটনা ঘটে।
জানাযায়, আদমদীঘির কদমা গ্রামের ইলিয়াছ উদ্দীন তার বাড়ির পাশে পুকুরে মাছচাষ করেন। মঙ্গলবার সকালে ওই পুকুরে বৈদ্যুতিক সংযোগে সাবমারসিবল পাম্প বসিয়ে পুকুর থেকে পানি সেচ দেন। পানি সেচ শেষে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন না করেই পুকুরে নেমে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। তাকে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে ওসি রেজাউল করিম জানান।
#