• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আদমদীঘিতে মাদকদ্রব্য সেবন ও বিক্রির দায়ে ছয় জনের জেল-জরিমানা

দিনকাল বিডি / ৯৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য সেবন ও বিক্রি করার অপরাধে ছয় মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত বুধবার (১৪ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে কারাদন্ড ও জরিমানা প্রদাণ করেন।

গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে আব্দুল মান্নান (৪৭), একই উপজেলার ডহরপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে নয়ন হোসেন (২৪), সান্তাহার হাটখোলা আদর্শপাড়ার আমজাদ হোসেনের ছেলে সোহেল রহমান (২৫), নতুন বাজার এলাকার আদম আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩২), নওগাঁ সদরের খিদীরপুর গ্রামের গোপাল সরকারের ছেলে জয় সরকার (২৪) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর নতুন বাজার এলাকার বয়তুল আলীর ছেলে হযরত আলী মিলন (৪৯)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত বুধবার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম, সান্তাহারসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য সেবন ও বিক্রি করার সময় ২শ গ্রাম গাঁজা, ৬লিটার চোলাই মদ এবং ৫০পিস এ্যাম্পল ইনজেকশন উদ্ধারসহ উল্লেখিত ছয় জন মাদক কারবারিকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আব্দুল মান্নানকে ২ মাসের, হযরত আলীকে ৬ মাসের, নয়নকে ৪ সাসের, জয় সরকার, আশরাফুল ইসলাম ও সোহেল রহমানকে ৩ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category