• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

আদমদীঘিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

দিনকাল বিডি / ১৯৬ Time View
প্রকাশঃ সোমবার, ৭ নভেম্বর, ২০২২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিপুল চন্দ্র (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বিপুল চন্দ্র আদমদীঘির ছোট চাটখইর গ্রামের ভুট্টু চন্দ্রের ছেলে। গত ৬ নভেম্বর রোববার সন্ধ্যায় তার শয়ন কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির ছোট চাটখইর হিন্দুপাড়ার বিপুল চন্দ্র নামের ওই যুবক ৫ মাস যাবত মানসিক রোগে ভুগছিল। গত ৬ নভেম্বর রোববার দুপুরে খাবার পর শয়ন ঘরে ঢুকে দরজা বন্ধ করে। এরপর সন্ধ্যা পর্যন্ত সে দরজা না খোলায় তার স্বজনরা দেখতে পান সে ঘরের তালার তীরের সাথে গলায় গামছা বেঁধে ঝুলে রয়েছে। পরে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে নামিয়ে পুলিশকে খবর দেন। রাত ৮টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেন। তদন্তকারি উপ পরিদর্শক শাহ শাহজাহান, বলেন মানসিক সমস্যার কারনে সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category