• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আদমদীঘিতে ৪০লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার

দিনকাল বিডি / ২১৪ Time View
প্রকাশঃ সোমবার, ২৩ জুন, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘির সান্তাহারে ৪০লিটার চোলাই মদসহ রুবিনা খাতুন (৩৮) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার (২২ জুন) সন্ধ্যায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান চোলাই মদসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুবিনা খাতুন উপজেলার সান্তাহার সাহেব পাড়ার শামছুল মন্ডল ওরফে চাঁনের স্ত্রী।
পুলিশ জানায়, গত রবিবার সন্ধ্যা ৬টার দিকে আদমদীঘির সান্তাহার সাহেবপাড়া এলাকায় বাড়িতে মাদক রেখে বিক্রয় করা হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ রুবিনা খাতুনের বসতবাড়িতে অভিযান চালান। এসময় তার শয়ন ঘরের চৌকির নিচ থেকে ৪০লিটার চোলাই মদ উদ্ধার-সহ রুবিনা খাতুনকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানায় অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানায়, গ্রেপ্তারকৃত রুবিনা খাতুনের নামে থানায় মাদক মামলা রুজু করে গতকাল সোমবার দুপুরে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category