• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

আদমদীঘির পালপাড়ায় ফের খড়ের পালায় আগুন, পুড়ে ছাই ১৮ বিঘা জমির খড়

দিনকাল বিডি / ১৪৭ Time View
প্রকাশঃ রবিবার, ১৮ জুন, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির পালপাড়ায় থামছেনা খড়ের পালায় আগুন লাগানোর ঘটনা। এবার একই রাতে তিন কৃষকের ১৮ বিঘা জমির খড়ের পালায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার (১৬ জুন) গভীর রাতে আদমদীঘি সদর ইউপির পালপাড়া হিন্দু পল্লীদে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৭০ হাজার টাকার খড় পুড়ে গেছে। এর আগে পালপাড়ায় পর্যাক্রমে কয়েকজন কৃষকের ৭০ বিঘা জমির ১৪টি ঘড়ের পালায় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পুড়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে উপজেলা সদর ইউপির তালসন পালপাড়া গ্রামের হিন্দু পল্লীতে খড়ের পালায় আগুন দেখতে পায় গ্রামের মানুষ। আগুনে ওই গ্রামের অমল পালের ৭ বিঘা জমির একটি, শ্যামল দাসের ৬ বিঘা জমির একটি ও প্রভাস দাসের ৫ বিঘা জমিরসহ মোট তিনটি খড়ের পালায় আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন করলেও সমস্ত খড় পুড়ে ছাই হয়। এতে প্রায় ৭০ হাজার টাকা ক্ষতি হয় বলে ভুক্তভোগিরা জানান। এর আগে গত ১০ ফ্রেব্রæয়ারি রাতে দুর্বৃত্তরা আদমদীঘির ওই গ্রামের শ্যামল দাসের ১৪ বিঘা জমির দুটি খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়া হয়। পর দিন রাতে আনন্দ পালের ১২ বিঘা জমির দুটি, ১৪ ফেব্রæয়ারি রাতে রনজিৎ পালের ৫ বিঘা, পরের রাতে নিতিশ পালের ৪ বিঘা, ১৬ ফেব্রæয়ারি রাতে বিধান মন্ডলের ৩ বিঘা, পরের রাতে নুমু মন্ডলের ১০ বিঘা, ২১ ফেব্রæয়ারি রাতে প্রভাস দাসের ১০ বিঘা , ২৬ ফেব্রæয়ারি রাতে কৃষক বাপ্পির ৬ বিঘা এবং মুসলিম উদ্দিনের ৪ বিঘা জমির খড়ের পালায় আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় দুর্বত্তরা। এদিকে একই গ্রামে বারবার খড়ের পালায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও থামানো যাচ্ছেনা এসব অগ্নিকান্ডের ঘটনা। ফলে আতংকিত ওই গ্রামের কৃষকরা। আদমদীঘি থানার ওসি রেজাউল করিমের উদ্যোগে সম্প্রতি তালসন পালপাড়া গ্রামে বৈঠক করে গ্রামের সকলকে রাতে পাহারা দেয়ার পরামর্শ দেয়া হয়। ওসি বলেন, ওই গ্রামের বিবাদমান দুটি গ্রæপ একের পার এক আগুন লাগানোর ঘটনা ঘটাচ্ছে । এদের চিহিত করে ব্যবস্থা নেয়া হবে ।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category