• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ শনিবার, ৩ আগস্ট, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ আদমদীঘি উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সকল কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে পুনরায় অসিত দেবনাথ বাপ্পাকে সভাপতি ও মিহির কুমার সরকারকে সাধারণ সম্পাদ পদে নির্বাচিত করা হয়েছে। গতকাল শুক্রবার (২ আগষ্ট) দুপুরে আদমদীঘি সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা পুজা ্উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন. আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।

উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকারের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক সাগর কুমার রায়। প্রধান বক্তার বক্তব্য রাখেন, বগুড়া জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নির্মলেন্দু রায়, আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের সদস্য দিলীপ কুমার দেব, আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অমৃত লাল সাহা, জেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চঞ্চল মোহন রায়, যুগ্মসম্পাদক দীলিপ কুমার দাস সমর, সাংগঠনিক সম্পাদক অসিম কুমার দাস, আদমদীঘি ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা পুজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ চাকী, জেলা পুজা উদযাপন পরিষদের নেতা এ্যাডঃ রবীন্দ্র নাথ সাহা প্রমুখ। সম্মেলনের ২য় পর্বে পুজা উদযাপন পরিষদের ছয়টি ইউনিয়ন কমিটি ও একটি পৌর কমিটিসহ উপজেলা পর্যায়ের মোট ৪০৮জন কাউন্সিলর ও ডেলিগেট-এর সর্বসম্মতিক্রমে পুনরায় অসিত দেবনাথ বাপ্পাকে সভাপতি ও মিহির কুমার সরকারকে সাধারন সম্পাদক নির্বাচিত করেন।

উল্লেখ্য ঃ জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন ও মঙ্গল প্রদীপ প্রজ্বলের মধ্য দিয়ে সম্মেলন শুরু এবং ১৫ আগষ্ঠে বঙ্গবন্ধুসহ সকল শহীদ, বগুড়া রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে পরলোকগমনকারী পুনার্থী ও পুজা উদযাপন পরিষদের স্বার্গীয় সকল নের্তৃবর্গের আতœার শান্তি কামনা করে এক মিটির নিরবতা পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category