আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘির নসরতপুরে আসাস ও সান্তাহার পৌর এলাকায় ব্যবসায়ীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আদমদীঘি সামাজিক সংস্থা (আসাস) উপজেলার মুরইলে ও দুপুরে সান্তাহারের ব্যবসায়ী নিজামুল আমিন বৃত্তি নিজ তহবিলে রেলগেট এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করেন।
জানাযায়, গতকাল বৃহস্পতিবার সকালে আদমদীঘি সামাজিক সংস্থা (আসাস) এর উদ্যোগে মুরইলে বেগম মহসিনা কেজি স্কুল চত্বরে ২৫০জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ সংস্থার চেয়ারম্যান ড. আমিনুল ইসলাম তালুকদার ও উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি সামাজিক সংস্থার সেক্রেটারী সোহেল আলম, নশরতপুর ইউনিয়ন জামায়াতের আমির এমদাদুল হক, বগুড়া জেলা আইনজীবি সমিতির কার্যনির্বাহী সদস্য এ্যাড. সাইফুল ইসলাম, আসাসের সাবেক সভাপতি লুৎফর রহমান, নশরতপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওঃ আব্দুল মান্নান, আসাসের সদস্য ফরিদুল ইসলাম দুলু, মনোয়ার হোসেন মিন্টু, সাবেক ছাত্রনেতা রবিউল ইসলাম রাহী প্রমুখ।
অপরদিকে দুপুরে সান্তাহার পৌরসভর ৩নং ওয়ার্ডের ব্যবসায়ী নিজামুল আমিন বৃত্তি সান্তাহার রেলগেটসহ বিভিন্ন এলাকায় ৫শতাধিক দুঃস্থ্য ও গবীর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময উপস্থিত ছিলেন, সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান,সান্তাহার পৌর বিএনপির সহ সভাপতি ইকবাল হোসেন, পৌর বিএনপির সাবেক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, সাধারণ সম্পাদক সাগর খান, সাংবাদিক জিল্লুর রহমান, রোকনুজ্জামান, কেকো পরিষদের সভাপতি আতোয়ার রহমান, যুবদল নেতা আমিনুল ইসলাম কোয়েল, জাকিরুল ইসলাম প্রমুখ।
#