• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আদর্শবিরোধী কমিটি বাতিলের দাবিতে শ্রীপুরে এনামুল হক মোল্লার নেতৃত্বে বিক্ষোভ

ইকবাল গাজীপুর / ৩৯৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

ইকবাল হোসেন, গাজীপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুরের শ্রীপুরে নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত টানা এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সৌদি আরব মক্কা মেসফালাহ শাখা বিএনপির সভাপতি এনামুল হক মোল্লা।

বিক্ষোভে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, নবগঠিত উপজেলা ও ইউনিয়ন কমিটিতে দলীয় আদর্শে অবিচল, ত্যাগী ও অভিজ্ঞ নেতাকর্মীদের উপেক্ষা করে এমন কিছু ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কিংবা বিএনপির আদর্শবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।

বক্তারা বলেন, “বর্তমানে দল চরম সংকটকাল অতিক্রম করছে। এই সময়ে রাজপথে লড়াই করা, নির্যাতিত ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে বিতর্কিত ও আনুগত্যহীন ব্যক্তিদের নেতৃত্বে আনা দলের আদর্শ, নীতি ও সাংগঠনিক শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ।”

বিক্ষোভ মিছিলটি বরমী এলাকা থেকে শুরু হয়ে সাতখামাইর, টেংরা, মাওনা চৌরাস্তা হয়ে শ্রীপুর রেলস্টেশন পর্যন্ত যায় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর মিছিলটি গোসিংগা ও পেলাইদ এলাকা ঘুরে আবার বরমীতে গিয়ে শেষ হয়।

এর আগে মিছিলটি শ্রীপুর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিট থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিল করে ত্যাগী, পরীক্ষিত ও আদর্শবান নেতাকর্মীদের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য ও কার্যকর নতুন কমিটি গঠনের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category