• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আব্দুলপুর বাজারে আগুন, আটটি দোকানঘর ও মালামাল পুড়ে ছাই

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৪ জুন, ২০২৪

আনিসুর রহমান (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে আব্দুলপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আটটি দোকানঘর ও মালামাল পুড়ে অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (১৪ জুন ) ভোর ৪টার দিকে চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর বাজারে শাহিনের দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে শাহিনের দোকানঘরে থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে।
আগুনের লেলিহান ও বাজারে নাইট গার্ড ও লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে পাশের জাকির, লালন উদ্দিন , সুমন কুমার সরকার, দীপক কুমার সরকার, নাজমুল হোসেন , নজরুল ইসলাম দুখুর দোকান ঘরসহ মোট সাতটি দোকান ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
এসময় দোকানঘরে লোকজন না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়।
খবর পেয়ে দয়ারামপুর ও লালপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগেই আগুনে আটটি দোকান ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফজলুর রহমান জাতীয় অর্থনীতির সংবাদকর্মী বলেন, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।
তবে আগুনে ক্ষতিগ্রস্তরা দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করলেও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
খবর পেয়ে পরিদর্শনে আসেন নাটোর – ১ ( লালপুর – বাগাতিপাড়া) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ । তিনি বলেন দুর্ভাগ্যজনক ভাবে হলেও আমাদের আব্দুল পুর বাজারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এতে বাজার ও তাদের ব্যাক্তিগত ক্ষয়ক্ষতি হয়েছে । এলাকার লোকজন, দয়ারামপুর ও লালপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন । তা নাহলে হয়তো বাজারের আরও ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হতে পারতো । যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কে সমবেদনা জ্ঞাপন করেন । ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি জাতীয় অর্থনীতির সংবাদকর্মীকে বলেন , আমাদের বাড়ীঘর ও দোকানপাটের কোন হিসা নেই। তবে তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category